বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নূন্যতম সংস্কারের মাধ্যমে নির্বাচন : ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯১ বার

নূন্যতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে পার্টির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন আমরা বারবার বলেছি উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

নূন্যতম সংস্কারের উদ্যোগ একটি পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানাচ্ছে।

ব্যারিস্টার ফুয়াদ প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সে বিষয়টিকেও স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐক্যমতের ভিত্তিতে যতো বেশি কাজ করা যাবে, কাজটি ততোবেশি টেকসই হবে।

বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পরেছে। এটিকে ওপেন রাখার দাবি করছি। তবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোন প্রকার আপোষ করা যাবে না। সংবাদ সম্মেলনে তিনি বরিশালের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com