বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোণার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৭ বার

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের বিদেশী মদ।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশে অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের মনতলা নামক স্থান থেকে মালিকবিহীন ১১০ বোতল আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি।

জব্দকৃত এসব মাদক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com