সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

কুতুবদিয়ায় এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৩ বার

কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে এক ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।  শিশুদের বয়স ২ থেকে ৫ বছর।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রেজাউল হাসান।

মৃত শিশুরা হলো কুতুবদিয়ার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা, একই গ্রামের  জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) ও উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ারের মেয়ে তুহিন (৫)।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রেজাউল হাসান বলেন, কুতুবদিয়া পুকুরে ডুবে শিশুর মৃত্যুর হার বেশি। শুক্রবারও একঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে যায় ৩ শিশু। তাদেরকে হাসপাতালে আনার আগেই ৩ শিশুর মৃত্যু হয়।

এদিকে কুতুবদিয়ার থানার পরিদর্শক আরমান হোসেন বলেন, কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর জন্য মূলত অভিভাবকরাই অনেকটায় দায়ী।

দেখা গেছে, পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকায় অভিভাবকরা তেমন নজর দেন না শিশুদের প্রতি। আর প্রতিটি ঘরের পাশে পুকুর কিংবা ডুবা রয়েছে। শিশুদের প্রতি অভিভাবকদের নজর না থাকায় প্রায় ঘটছে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com