শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে ট্রলার ডুবে নারী যাত্রীর মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০০ বার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে মালবোঝাই একটি ট্রলার ডুবে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ট্রলার ডুবিতে নিখোঁজ নারী যাত্রীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

মৃত মনি বেগম (৪০) মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আলম সরদারের স্ত্রী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে মুদি দোকানের মালামাল বোঝাই একটি ট্রলার হোসনাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পথিমধ্যে আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর চর রমজানপুর খেয়া ঘাটের কাছে ট্রলারটি নোঙ্গর করার সময় আকস্মিক ট্রলারটি ডুবে যায়।

এসময় ট্রলারের চালকসহ দুই পুরুষ সাতরে তীরে উঠতে পারলেও নারী যাত্রী নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা বিকেলে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে নিখোঁজ নারী যাত্রীর মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মালামাল বোঝাইর কারনে এ দুর্ঘটনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com