মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারীর ভোটকেন্দ্রে সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বার
ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষে মো. রুবেল (৩৫) নামের একজন বিজিবি সদস্য নিহত হয়েছে।

 

নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।

 

এর মধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু পরাজিত সাধারণ সদস্যের প্রার্থী এবং তার কর্মী-সমর্থকরা ফলাফল পুনরায় গণনার দাবি জানায়।

 

এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা প্রিজাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়।

 

রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল নামের বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হন।

 

সূত্র:বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com