শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

সেই সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক আবদুল্লাহ হীল বারী এবং উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

 

জানা গেছে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

 

এদিকে হাবিপ্রবিতে ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনের পদপ্রত্যাশীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com