বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবি’র ডরমিটরী-২ হলের রিডিং রুমের উদ্বোধন

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩০৬ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর অন্যতম হল ডরমিটরী -২ এ অবস্থানকারী শিক্ষার্থীদের নিরিবিলি ও শান্ত পরিবেশে পড়াশোনার জন্য উদ্বোধন হলো রিডিং রুম।

২৪ নভেম্বর বুধবার সন্ধা ৭ টায় রিডিং রুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরমিটরী – ২ এর হল সুপার প্রফেসর ড. মো: গোলাম রব্বানী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ ইমরান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ ও অন্যান্য হলসমূহের হলসুপার এবং সহকারী হল সুপার গণ।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথীর বক্তব্যে মাননীয় উপাচার্য রিডিং রুমের এই সুন্দর অভিযাত্রায় সহযাত্রী হয়ে হলে অবস্থানকারী শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের হল গুলোর মধ্য ডরমিটরী – ২ হলেই সর্বপ্রথম রিডিং রুম চালু করা হলো এবং একসাথে ৮০ জন এই রিডিং রুমে পড়াশোনা করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com