শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

শিক্ষার্থী ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫৯ বার

রংপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মনোয়ারুল ইসলাম মিঠু (৪১) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনালের বিচারক মো. রোকনুজ্জামান এই আদেশ দেন। সেই সাখে একলাখ টাকার জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার পুটিমারী গ্রামের নজরুল ইসলামের পুত্র মনোয়ারুল ইসলাম বদরগঞ্জের শ্যামপুর সুগারমিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। করোনাকালিন সময়ে স্কুল বন্ধ থাকায় ওই শিক্ষক ২০২০ সালের ৭ নভেম্বর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীকে ফুসলিয়ে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করে।

 

বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে ওই শিক্ষক। ঘটনার ৭ দিন পরে ওই শিক্ষার্থী নিজেই বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করে। ওই মামলায় তদন্তকারি কর্মকর্তা এসআই আরিফ হোসেন গত ৩১ আগস্ট আদালতে চার্জসিট দাখিল করেন। ১৪ জনের সাক্ষ , যুক্তি-তর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোাষণা করা হয়।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গির অলম তুহিন বলেন, ওই শিক্ষক শিক্ষার্থীকে মিথ্যে বলে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করে। আদালতে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক।

সূত্র: বা/প্র

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com