মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার

ময়মনসিংহের ত্রিশালের সড়কে থামানো অবস্থায় ট্রাকের সাথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ৬ জন। একই সাথে আহত হয়েছেন ৮ জন।

 

নিহতদের মধ‍্যে এক নারী, দুই শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন ৮ জন। আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি পাথরবাহী ড্রাম ট্রাক চাকা বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। বাকি দু্ইজনের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।

 

ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সেলিম মিয়া ছানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com