মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কলারোয়ায় দেয়াড়া পদ্মবিলে ব্রীজের মুখ বন্ধ করে মাছ চাষ, প্রায় ৭০০ বিঘার ধান নষ্ট!

মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাতক্ষীরা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার

কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের পদ্ম বিলের ব্রীজের মুখ বন্ধ করে মাছ চাষ করার কারণে প্রায় ৭০০ বিঘার ধান নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। পদ্ম বিল ও মাঝের বিলের এক মাত্র পানি নিস্কাশনের মাধ্যম হলো মাঃ আঃ অজিজ এর বাড়ী সংলগ্ন ব্রীজ।

 

বর্ষা মৌসুমে দেয়াড়া নতুন বাজার সানা পাড়া খান পাড়া কাজী পাড়ার এবং মাঝের বিল ও পদ্ম বিলের একমাত্র পানি নিস্কাশনের ব্যবস্থা হলো এই ব্রীজ। পদ্ম বিল ও মাঝের বিল মিলে প্রায় ৭০০/৮০০ বিঘা জমিতে ধান সহ অন্যান্ন ফসলের চাষ করে কৃষক।

 

ক্ষমতার দাপট দেখিয়ে বাবুল নামে এক ঘের ব্যবসায়ী ব্রীজের মুখে রডের পাটাতন তৈরী করে পানি বন্ধ করে মাছ চাষ করার কারণে প্রায় ৭০০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। সরে জমিনে যেয়ে দেখা যায় যে সব জমিতে ধান চাষ করা হয়েছিল সে সব ধান গাছ পানিতে ডুবে থাকার কারণে পচে নষ্ট হয়ে গেছে। এই বিষয় এলাকার কৃষকের কাছে জানতে চাইলে বলেন আমাদের জমিতে আমরা চাষ আবাদ করবো কিন্তু আমরা চাষ আবাদ করতে পারি না কারণ ক্ষমতার দাপট দেখিয়ে ব্রীজের মুখ বন্ধ করে ঘের করে মাছ চাষ করে এবং তাকে ব্রীজের মুখ খুলে দেওয়ার কথা বললে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে অবাদে নিজের জমি মনে করে মাছ চাষ করছে।

 

গত কয়েক দিন আগে মনিরুজ্জামান নামক এক জন কৃষকে মারার খবর পাওয়া গেছে। এই অবস্থায় নিরবে সহ্য করে যাচ্ছে অত্র এলাকার সাধারণ কৃষক। এর থেকে বাচার জন্য এবং ব্রীজের মুখ খুলে দিয়ে যাতে কৃষক তাদের জমিতে চাষ আবাদ করতে পারে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

 

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন আমি সরে জমিনে যেয়ে সত্যতা পেলে যথাযত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com