শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

তালতলীতে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার

গত ৪ অক্টোবর হতে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ বন্ধ থাকায় তালতলী নিশানবাড়িয়া ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দিনভর নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. দুলাল ফরাজী ইউপি চত্বরে ২২ শত জেলে পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন।

 

চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য প্রতিনিধি, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও অনান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘটতি কখনোই আসবে না। তিনি মা ইলিশ রক্ষায় জন্য সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

 

উপজেলার মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়কালে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজরজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা সম্পৃর্ণ নিষেধ।

 

এ আইন অমান্যকারিদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এই অবরোধ কালীন সময় এ উপজেলায় ৬ হাজার ৭ শত ৪৬ জন নিবন্ধিত জেলেদের মাঝে পর্যায়ক্রমে সব চাল বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com