

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উদ্বোধক হিসেবে ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।এছাড়াও পাবনার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হিসেবে হাদল নিউ এরকতা এক্সপ্রেস ১ম পুরস্কার, আত্রাই এক্সপ্রেস ২য় পুরস্কার এবং বাংলার দুলদুল ৩য় পুরস্কার অর্জন করে।
পুরস্কার বিতরণের প্রাক্কালে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিশেষ অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। আমাদের প্রতিদিনের যাপনে ও কর্মে যাতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা হয় সে বিষয়েও তারা বিশেষ গুরুত্ব দেন।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর ১৮টি নৌকা বাইচ দল নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছিলো। দলগুলোর ভেতর ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলে। এরপর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।