সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আটঘরিয়ায় অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব  ও পুরস্কার বিতরণ

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ বার
পাবনার আটঘরিয়ায় অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যেআয়োজিত ‘নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২১’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারও স্কয়ার-এর ব্র্যান্ড ‘রুচির নিবেদনে উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার উপজেলার গোড়রী চিকনাই নদীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উদ্বোধক হিসেবে ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।

এছাড়াও পাবনার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হিসেবে হাদল নিউ এরকতা এক্সপ্রেস ১ম পুরস্কার, আত্রাই এক্সপ্রেস ২য় পুরস্কার এবং বাংলার দুলদুল ৩য় পুরস্কার অর্জন করে।

পুরস্কার বিতরণের প্রাক্কালে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিশেষ অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। আমাদের প্রতিদিনের যাপনে ও কর্মে যাতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা হয় সে বিষয়েও তারা বিশেষ গুরুত্ব দেন।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর ১৮টি নৌকা বাইচ দল নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছিলো। দলগুলোর ভেতর ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলে। এরপর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, ‘রুচি’ ব্র্যান্ডের নিবেদনে গোড়রী, আটঘরিয়া, পাবনার নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ আয়োজক কমিটির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com