শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

আটঘরিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান তানভীর ইসলাম 

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার
মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রিয় ছাত্রনেতা মো. তানভীর ইসলাম।
শনিবার আটঘরিয়া পৌরসভার অন্তর্গত দেবোত্তর- খিদিরপুর ও দেবোত্তর- একদন্ত স্থানীয় সড়ক দুটির বিভিন্ন স্থানে খানা-খন্দ ইট, বালি দিয়ে সংস্কার করেন। এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃস্টি হয়। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন মো. তানভীর ইসলাম।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম জানান, আটঘরিয়া উপজেলার বিভিন্ন রাস্তার বেহাল দশা। কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তী কমাতে জরুরী ভিত্তিতে আটঘরিয়া পৌর ছাত্রলীগকে নিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তাদুটি সংস্কার করা হয়েছে।
এ বিষয়ে এ সড়ক দিয়ে যাতায়াতকারী মো. আলতাফ হোসেন জানান, সমাজে বিত্তশালী অনেক লোক রয়েছেন। কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না। অটোরিকশাচালক নয়ন হোসেন জানান, দেবোত্তর-খিদিরপুর এবং দেবোত্তর-একদন্ত স্থানীয় সড়ক দুটি খুবই ব্যস্ততম রাস্তা। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে স্থানীয় সরকার বিভাগের কেউ খবরও নেয়নি। মো. তানভীর ইসলাম মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তার উদ্যোগ করে আমরা ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা, আটঘরিয়া পৌর  ছাত্রলীগের সভাপতি বাধন মিয়া, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নাছিম, পাবনা জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান  মুরাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

One thought on "আটঘরিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান তানভীর ইসলাম "

  1. Zillur rohman rana says:

    Tnx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com