মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হিলিতে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

হিলি সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার

পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষে দিনাজপুরের হিলিতে প্রাণী প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

 

এসময় সেখানে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন,উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাব,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.সেলিম সেখ,ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৫০টি স্টল অংশগ্রহণ করেন।মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি,ষাড় গরু,গাভি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ ৩৮ প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়।এর আগে সংসদ সদস্য কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের সামগ্রী বিতরণ করেন।

 

পরে হাকিমপুর পৌর সভার আয়োজনে পৌর এলাকার সকল রাস্তার পাশের সান্ডসিস্টেম এর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com