মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হাবিপ্রবিতে শুরু হচ্ছে স্বপ্নের হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩০৮ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ প্রতিযোগিতা-২০২১।
হাল্ট প্রাইজ’ সামাজিক সমস্যা সমাধানমূলক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। যেখানে তরুণরা মেধা-মনন ব্যবহার করে অদ্বিতীয় ব্যবসায়িক পরিকল্পনা দেওয়ার মাধ্যমে বিশ্বের যে কোনও সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত বাধা থেকে মুক্ত হতে সহায়তা করে।

যার মাধ্যমে প্রতি বছর প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। যা বেকারত্বের হার কমিয়ে একটি সামাজিক স্থিতিশীলতা তৈরি করে। হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তরুণদের বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করতে দেওয়া হয়।

 

 

প্রতি বছর ১২১ দেশের প্রায় ২০০০ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তীতে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। সর্বশেষ জাতিসংঘের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে প্রায় সাড়ে আট কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরোটা জুড়ে সহযোগিতায় থাকবেন এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ফাহিম শাহরিয়ার।

 

 

গত ১৮ আগস্ট থেকে হাল্ট প্রাইজ হাবিপ্রবি ২০২১-২২ ইভেন্টের আয়োজক কমিটির সদস্য সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ‘HULT Prize at HSTU’ ফেসবুক পেজ থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

 

অন ক্যাম্পাস প্রোগ্রামের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে থাকবেন হাবিপ্রবির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন প্রিমন।

নিউজটি শেয়ার করুন..

One thought on "হাবিপ্রবিতে শুরু হচ্ছে স্বপ্নের হাল্ট প্রাইজ প্রতিযোগিতা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com