শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

আটঘরিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার

পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 

রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে সকাল ১০ টার সময় উপজেলার সদর দেবোত্তরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্রের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন, সহ-সভাপতি মো. আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চলসহ ৫ টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবিন্দ।

 

পুস্পস্তবক অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্রের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নুরুজ্জামান বিশ্বাস।

 

প্রধান অতিথি আলহাজ মো. নুরুজ্জামান বিশ্বাস এমপি এসময় বলেন, আজকের দিনটি পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় অদ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধিনতার চেতনাকে বাংলার মাটি থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল।

 

তিনি এসময় এই শোককে শক্তিতে পরিনত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতির জনক কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌর সভার মেয়র মো. শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, মাজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুর মিয়া, চাঁদভা ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com