মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার আর নেই

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৫ বার

কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন কর্তৃপক্ষ।

পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই স্ট্রাইকার ২০১৫ সাল থেকে আলজাইহমের নামের এক রোগে ভুগছিলেন। তিনি এতদিন নিজ বাড়িতেই নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

 

ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয় মুলারকে। পেশাদারি ফুটবল ক্যারিয়ারে তিনি ১৫ বছর কাটিয়েছেন বায়ার্নে। এসময় বাভারিয়ানদের তিনটি ইউরোপিয়ান কাপ জেতাতে সাহায্য করেন।

 

এছাড়া বায়ার্নের হয়ে ৪টি বুন্দেসলিগাও জেতেন মুলার। হয়েছেন জার্মান শীর্ষ ফুটবল লিগের শীর্ষ গোলদাতাও। তিনি ক্লাবটির হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন।

 

জার্মানি জাতীয় দলের হয়েও কারিশমা দেখিয়েছেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জয়ী ম্যাচে উইনিং গোলটি তারই করা। এছাড়া ১৯৭২ ইউরোর ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন এই তারকা। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com