শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ডিবিসি চ্যানেলের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদারের মাতা আর নেই

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার

ডিবিসি নিউজ চ্যানেলের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদারের মাতা, এটিএন বাংলা এবং এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের শাশুড়ি তাহমিনা বেগম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে—রাজিউন)।

 

শনিবার রাতে গাজীপুর মহানগরীর শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

রবিবার সকালে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজার নামাজ শেষে রাতে মরহুমের গ্রামের বাড়ি খুলনার বাগেরহাটে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

 

মরহুমার জানাজায় গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদ রানা ,গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, শাহ সামসুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

তার মৃত্যুতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আল গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com