মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক বড় চমক রেখে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করলো আর্জেন্টিনা বরিশালে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় স্টাফ ক্লোজড বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ ঈদে টিসিবির ট্রাকসেল ঘোষণা, মিলবে তেল, ডাল ও চিনি প্রথম ভাষণে থালাপতি : বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা, পরকীয়া ও টাকা আত্মসাতের অভিযোগ ঘাতকের পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার উন্নতি সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা বরিশালে প্রেমিকের বাসা থেকে প্রেমিকার লাশ উদ্ধার : প্রেমিক পলাতক

গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১ বার

গাজীপুরের কাপাসিয়ায় মা-মেয়েসহ পাঁচজনকে হত্যার ঘটনায় লোমহর্ষক তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনের মধ্যে চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে এবং দেড় বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার সকালে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক নারী, তার তিন মেয়ে, ভাইসহ পাঁচজনের মরদেহ। নিহত ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০), শারমিনের মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), মোসা. ফারিয়া (২) ও ভাই রসুল মিয়া (২২)।

নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামে। তারা কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মজিবুর রহমানের বাসায় ভাড়ায় বসবাস করতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। প্রাইভেটকার চালিয়ে সংসার চালাতেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

চিকিৎসক মাজহারুল হক জানান, নিহত শারমিন, তার ভাই রসুল মোল্লা এবং দুই মেয়ে মীম ও হাবিবাকে (৮) ধারালো অস্ত্র দিয়ে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে সবচেয়ে ছোট শিশু ফারিয়াকে (দেড় বছর) শ্বাসরোধ করে হত্যা করা হয়।

চিকিৎসক মাজহারুল হক বলেন, ‘কীভাবে তাদের হত্যা করা হয়েছে সেটি ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ড ঘটানোর আগে তাদের চেতনানাশক বা নেশাজাতীয় কোনও কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা জানার জন্য পেটের খাবারসহ অন্যান্য উপাদানের নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে। ওই ল্যাবের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে।’

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, ‘পাঁচজনকে হত্যার ঘটনায় শনিবার রাতে শারমিন খানমের বাবা নিহতের স্বামী ফোরকান মোল্লাকে (৪০) প্রধান করে অজ্ঞাত চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। ফোরকান মোল্লাকে গ্রেপ্তারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। তাকে গ্রেপ্তারের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হবে।’

প্রসঙ্গত, এ হত্যাকাণ্ডের পর মরদেহের পাশে একটি লিখিত অভিযোগপত্র (জিডির কপি) পাওয়া যায়। ওই কাগজে ঘাতক ফোরকান মোল্লা তার স্ত্রী শারমিনের বিরুদ্ধে পরকীয়া এবং তার শ্যালকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন বলে জানা যায়। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, স্ত্রীকে দায়ী করে নিহতদের পাশে যে জিডির কপি পাওয়া গেছে তা সঠিক নয়। এমন কোনও জিডি গোপালগঞ্জ সদর থানায় হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com