বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার, নগদ টাকা লুটের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৪ বার

গাজীপুরের কালিয়াকৈরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বার্ণালংকার,নগদ টাকা,মোবাইল সেট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

প্রবাসীর বাড়ি উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামের নূর ইসলামের ছেলে নজরুল ইসলাম। তিনি সৌদি প্রবাশী।

সোমবার (২০মে) রাত দেড়টার দিকে উপজেলার নামাশুলাই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামে প্রবাশী নজরুল ইসলামের বাড়িতে ১০থেকে ১২জন ডাকাত দলের সদস্যরা বাড়ির ছাদের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেশীয় অস্ত্র রাম দা, চাকু, চাপাতি, রড দিয়ে জিম্মি করে হাত, মুখ বেঁধে ঘরের বিভিন্ন কক্ষে প্রবেশ করে আলমারি ড্রয়ারে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, ২ লক্ষ টাকা, তিনটি মোবাইল সেট লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা পিকআপ যুগে পালিয়ে যায়।

এ ঘটনার আধা ঘন্টা যেতে না যেতেই টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারকে শান্তনা না দিয়ে উল্টো বাড়ির সদস্যদের সিসি ক্যামেরা না থাকায় তাদের কে ভয়ভীতি দেখিয়ে চলে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় পরিবারের সদস্যরা থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদশর্ক(এসআই) অলিউর রহমান জানান, ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে ওই বাড়িতে যায়।তবে আমি গাড়িতে বসা ছিলাম। আমার সদস্যরা ওই বাড়িতে গিয়েছিল। গালিগালাজ করেছে এগুলো কোথায় পান বলে ফোন রেখে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com