মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

মনের পটে এঁকেছি তোমায়- কবি হেলেন রহমান আঁখি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৮৬ বার

মনের পটে এঁকেছি তোমায়

কবি হেলেন রহমান আঁখি

===================================

এত বিশ্বাস তোমার
আমার প্রতি কোথা হতে এলো!
এতটা করেছি জয় তোমায়
বিশ্বাস করো!
আমি বুঝতে পারিনি।

এত খুশি লাগছে
মনেহয় ঘুরে ঘুরে
মনের হর্ষে নাচ করি!
আমি কবি!
মনের আনন্দ লিখতে সক্ষম কবিতায়
তাই লিখছি,লিখে জানাচ্ছি
তোমার বিশ্বাস কিনে
জয় করে ফেলেছি
মনেহচ্ছে পুরো বিশ্ব!

না বলে কয়ে হারায়ে যেয়ে
আমায় করে দিও না
কোন দিনের আকস্মিকতায় নিঃস্ব!
বলতে দ্বিধা নাই
ভালোবাসি তোমায় প্রিয়।

বড়বেশি অসময়ে এলে
মনের বন্দরে, করলে নোঙ্গর
বোঝালে ভালোবাস,
মিথ্যা নয় সে উক্তি।

ধন্য আমি! ধন্য আমার জনম
তোমায় পেয়েছি মনের বন্দরে
থেক তুমি এমনিকরে
বিশ্বস্ততায় পাশাপাশি,
তোমার আপন রয়ে যেতে চাই
জনম জনম জানতে যদি!

আজ বলছি দৃঢ় উচ্চারণে
তোমার সুন্দর ও… মুখচ্ছবি
আঁকা হয়ে গেছে মনের ক্যানভাসে
নিবিড় যত্নের ছোঁয়ায় কত আগ্রহে
যদি জানতে তুমি প্রিয়!

তবে উচ্ছ্বসিত হয়ে চলারপথে
মুগ্ধতায় থেকে যেতে নিমজ্জিত!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com