বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

জীবনানন্দের জন্মবার্ষিকীতে বরিশালে তিন দিনের মেলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে তিন দিন ব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করা হয়েছে।
উত্তরণ সাংস্কৃতিক সংগঠরেনর উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারী) বিএম কলেজের মূল ভবনের মাঠে এ মেলা চলবে।
শনিবার দুপুরে কলেজের উত্তরণের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন।
মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাস ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল, জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক উদয় শংকর দাস প্রমুখ।
জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সংবাদ সম্মেলনে বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রথমে কবির প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনষ্ঠান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com