শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

ইসমাইল হাওলাদার,ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৯৮ বার
ঝালকাঠিতে পরকিয়াপ্রেমে বাধাদেয়ায় সানজিদা আক্তার (২১) নামে এক গৃহবধুকে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আর এ অভিযোগ নিহতের স্বামী এনামুল হক ডাকুয়া (২৮) এর বিরুদ্ধে । গত বৃহস্পতিবার সদর উপজেলার নৈকাঠি গ্রামে এ ঘটনা ঘটে । ওই দিন দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে । ময়না তদন্তের পর লাশ নিহতের গ্রামের বাড়ি নলছিটির রানাপাশায় দাফনকরা হয় ।
এ ব্যাপারে ঝালকাঠি   থানায় একটি অপমৃত্যুমামলা রুজু করা হয়েছে ।
নিহত গৃহবধু সানজিদা আক্তার মিমের বড় ভাই মেহেদী হাসান ও চাচা আফজাল হোসেন অভিযোগ করে বলেন, একবছর আগে ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের মৃত নুর মোহাম্মদ ডাকুয়ার ছোট ছেলে এনামুল হক  ডাকুয়ার সাথে  নলছিটির রানাপাশার শাহ আলম হাওলাদারের একমাত্র মেয়ে সানজিদা আক্তার মিমের বিবাহ হয়।
বিবাহের পরপরই সানজিদা বুঝতে পারে তার স্বামী এনামুলের সাথে বড় ভাই সবুজের স্ত্রীর সাথে  অবৈধ সম্পর্ক রয়েছে ।  বিষয়টি নিয়ে একাধিকবার স্বামীর সাথে ঝগড়াঝাটি হয় এবং সানজিদা রাগ করে বাবার বাড়ি চলে যায়, আবার কিছুদিন পর   এনামুল তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে ।
গত বৃহস্পতিবার দুপুর ১২.১০ মিনিটের সময় এনামুল ফোনকরে সানজিদার ভাই মেহেদী হাসানকে জানায় যে “আপনার বোন অসুস্থ্য , আপনারা চলে আসেন” ১৫ মিনিটপর এনামুল আবার জানায় “ আপনার বোন মারা গেছে ।
মেহেদী হাসান সাংবাদিকদের বলেন “আমার ভগ্নিপতি এনামুলের ফোন পেয়ে দুপুর দুইটার সময় আমি ও আমার চাচা নৈকাঠি গ্রামে আমার বোনের বাড়ি পৌছে দেখতে পাই আমার বোনকে বসত ঘরের খাটের ওপর মৃত অবস্থায় শুইয়ে রাখা হয়েছ।
আমার বোনের শরীরে কোমরের ওপরের অংশ সহ বিভিন্ন স্থানে নির্যাতনের কাল দাগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com