বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশালে ক্রয়কৃত জমির নামজারি করতে গিয়ে কাঠ ব্যবসায়ীর কারাদন্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৬ বার

বরিশালের গৌরনদীতে জমির নামজারি করতে গিয়ে দুলাল বেপারী (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জাল দলিল দিয়ে নামজারির চেস্টা করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুলাল উপজেলার জঙ্গলপট্টি গ্রামের হানিফ বেপারীর ছেলে।

থানা হাজতে দন্ডপ্রাপ্ত দুলাল বেপারী জানান, দীর্ঘদিন আগে আমার ফুফুর কাছ থেকে ১.৪০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। ওই জমির নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করি।

বৃহস্পতিবার (৪ জুন) ভূমি অফিসে শুনানি ছিলো। সেখানে কাগজপত্র নিয়ে হাজির হই। এসময় জাল দলিলের অভিযোগে আমাকে তিনমাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। তিনি আরও বলেন, আমি কোন জাল দলিল করিনি। আমাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের কাছে ফোন করা হলে বিষয়টি “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক আইডি থেকে পোষ্ট করে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে জানান। “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক আইডি থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শুরুতে জাল দলিল দিয়ে নামজারির আবেদন করেন, বিষয়টি ধরা পরলে তার কাছে সইমোহর চাওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) গণশুনানির সময় নতুন তৈরিকৃত সইমোহর নিয়ে জোর জবরদস্তি করেন। এসময় জাল দলিল দিয়ে নামজারি প্রচেষ্টা ও জোর জবরদস্তকরনের দায়ে মোবাইল কোর্টের আওতায় দুলাল বেপারী নামের একজনকে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com