মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়য়মনসিংহের অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর জানাযা সম্পন্ন

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৭৩৯ বার

ময়য়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী (৮৪) আর নেই। তিনি অদ্য মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৭টা ৩৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাযার নামাজ বিকাল ৫টা ৩০ মিনিটে গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন।

 

 

পারিবারিক সূ্ত্রে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ৪নং মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ও শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ কালন ও গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি।

 

সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ শোক বার্তায় মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ও উপস্থিত সকলের কাছে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

 

এ সময় আত্মীয় স্বজন, ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য গুণগ্রাহী জানাযায় শরীক হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ‘ভিশনবাংলা২৪’ ময়মনসিংহ বিভাগীয় ভ্রাম্যমান প্রতিনিধি ‘ভিশনবাংলা টিভি’ ফটো সাংবাদিক মো. মাসুদ আলম ভূঞা এবং অনলাইন নিউজ পোর্টাল ‘আনন্দবার্তা২৪’ ও ‘প্রেসনিউজ২৪’ ময়মনসিংহ জেলা প্রতিনিধি এবং দৈনিক বাংলাসময় পত্রিকার  গৌরীপুর প্রতিনিধি) লেখক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ।

 

 

মরহুমার জানাযার নামাজ মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৫টা ৩০ মিনিটে গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলেও সকল আত্মীয় পরিজন আসার পর রাত ১১ টায়  কলেজ রোডস্থ নিজ বাসার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com