মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যা বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪ বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মতবিনিময় সভা বরিশালে ৩০ জন যাত্রী নিয়ে উল্টে পরেছে পরিবহন বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে

শিক্ষকদের দেয়া তালা ভেঙ্গে প্রশাসনিক ভবন খুলে দিলেন ববি উপাচার্য

জাহিদ হোসাইন জুয়েল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৬ বার

পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া তালা কেটে প্রশাসনিক ভবনের কার্যালয়গুলো খুলে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের তালা কেটে দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু করা হয়।

তালা খোলার পরপরই কর্মকর্তা-কর্মচারীরা স্ব স্ব কার্যালয়ে প্রবেশ করে দায়িত্ব পালন শুরু করেন। এরপর উপাচার্য নিজে বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি পর্যবেক্ষণ করেন।

প্রসঙ্গত, পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে গত ২১ এপ্রিল থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় গত ১১ মে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।

উপাচার্য জানান, আজ সকালে সিন্ডিকেট সদস্য ও বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেট সভায় ইউজিসির নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষকরা বর্তমানে যে পদোন্নতি চাচ্ছেন, সেটির জন্য আরও কয়েক মাস সময় প্রয়োজন। এ বিষয়ে শিক্ষকদের পুনরায় আলোচনায় বসার আহবান জানান তিনি।

এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তবে প্রশাসনিক ভবন খুলে দেয়ার ফলে দীর্ঘ কয়েক দিন বন্ধ থাকার পর দাপ্তরিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com