মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে অটো শ্রমিক ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৮৫৮ বার

ময়মনসিংহে শনিবার (১০ জুলাই) বিকেলে ময়মনসিংহ মহা-নগরের কালিবাড়ী রোডস্থ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে ৩০০ কর্মহীন অটো শ্রমিক ও দুঃস্থদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাউল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । ১ হাজার দুঃস্থদের মাঝে এই উপহার বিতরণ করা হবে ।

 

 

ইতোমধ্যে ৩ হাজার মটর শ্রমিক ও ১ হাজার অসহায়দের মাঝেও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । লক ডাউনে এই উপহার বিতরণ চলবে ।

উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপস্থিত থেকে দুঃস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ।

জেলা প্রশাসক মোঃ এনামূল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শ্রমিক নেতা দীলিপ সরকার ।

 

জেলা প্রশাসক জানান, এ যাবত জেলা পর্যায়ে সাড়ে ৩ শত মেট্রিক টন চাল ও সাড়ে ৭ লাখ টাকা ও প্রতিটি পৌরসভা ১০ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা করে পেয়েছেন উপহার সামগ্রী হিসাবে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com