মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে বিধিনিষেধের ৪র্থ দিনে ৬৯ মামলা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৬৫ বার

যশোরে করোনা সংক্রমন রোধে চলছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে প্রশাসনের যৌথ বাহিনী। তারা জনসাধারণের সচেতনাতা সৃষ্টির পাশাপাশি স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে তাদের নামে মামলা দিচ্ছেন। করা হচ্ছে বিভিন্ন অঙকের জরিমানা। রোববার যশোর শহর ও বিভিন্ন উপজেলা মিলে ৬৯ মামলায় ৮৬ হাজার ৩০০ টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানিয়েছেন, এদিনে জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেটগণ। এসময় ১৪ জন ম্যাজিস্ট্রেট ১৪ টি অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৯ জনকে মামলা দেওয়া হয়। এই মামলায় ৮৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হযেছে।

 

মোট মামলার মধ্যে যশোর পৌর এলাকায় ৪৩ টি। এছাড়া সদর উপজেলা এলাকায় দুইটি, বাঘারপাড়ায় তিনটি, চৌগাছায় তিনটি, শার্শায় দুইটি, কেশবপুরে দশটি ও অভয়নগর উপজেলায় ছয়টি মামলা দেওয়া হয়েছে।

 

এদিকে রোববার জেলায় আরো ১৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৪২ জনের নমুনায় ৭৫ জন, জিনি এক্সপার্ট পরীক্ষায় সাত নমুনায় দুইজন ও যশোর সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩২৩ নমুনায় ১১৮ জন পজিটিভ এসেছে।

 

জেলা এখন পর্যন্ত শনাক্ত সংংখ্যা ১৩ হাজার ২৩২ জন। মোট মৃত্যু সংখ্যা ১৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১২১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com