মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে লকডাউনের ৩য় দিনে ৫৭২টি মামলা

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৮৩৫ বার

ময়মনসিংহে লকডাউনের ৩য় দিনেও (৩ জুলাই ) জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোর ৬ টা হতে রাত ১০টা পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫৭২ টি মামলা এবং ৩ লক্ষ ৮১ হাজার ৫ শত ৭৫ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে অভিযান স্থলে গিয়ে অভিযান কার্যক্রম তদারকি করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে।

পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে। জেলা প্রাশসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com