শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে নিরাপত্তাকর্মী হারুনের লাশ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৭১২ বার
নিখোজ নিরাপত্তাকর্মী হারুন

তিনদিন পর নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের (৭০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স ) দেবাশীষ বর্ধন বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর নিহত হারুনুর রশিদের মরদেহটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তাকর্মী হারুনকে খুজে পাওয়া না গেলে সবার মনেই নানান প্রশ্ন দেখা দিয়েছিলো। গত ৩ দিন ধরে বহু খোজ খবর নিলেও তার কোন সন্ধান মেলেনী।

অবশেষে আজ ফায়ার সার্ভিসের তল্লাসীতে ভবনের নিচে চাপা পরা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com