মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৭ বার

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক এবং কৃষি ঋণের বিস্তার হয়েছিলো। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য জিয়া খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচি পুনজাগরণ হচ্ছে। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিসহ বহিবিশ্বে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিলো।

‎আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিগভ্রান্ত জাতিকে যুদ্ধের আহ্বান জানিয়েছেন অপরদিকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার শত চেস্টা করা হয়েছে। মানুষের হৃদয়ে যার নাম তার নাম ইতিহাস থেকে মোছা যায় না। তিনি বলেন, যতদিন দেশ থাকবে ততদিন দেশের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে খাল, পুকুর, জলাশয় খনন ও পুনঃখনন পুনরায় চালু করেছেন। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, কৃষিতে সেচের ব্যবস্থা হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, নদীর নাব্যতা ফিরে আসবে এবং জলবদ্ধতা দূর হবে।

‎মন্ত্রী আরও বলেন, কৃষি ব্যাংক আর্থিক খাতের সুশৃঙ্খল প্রতিষ্ঠান। দেশের জনগণের ভাগ্যন্নোয়নে কৃষি ব্যাংক সরাসরি জড়িত। কৃষি ব্যাংক দেশের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হওয়ার আশাবাদ করেন তিনি।

‎কৃষি ব্যাংজ এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com