মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণকারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার

ফরিদপুরের বোয়ালমারীতে বিকাশ কর্মকার(৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার(৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার (৪৭) উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে থাকেন। প্রায় দুই বছর আগেও সাতৈর বাজারে তিনি একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পৈত্রিক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে আসেন। কিন্তু ভাই ও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

স্থানীয় নাছিম ফকির জানান, বিকাশ কর্মকারের পকেট থেকে তার ভোটার আইডি কার্ড ও তার মৃত স্ত্রী ও ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ পেয়ে তিনি সেখান থেকে সরে যান। কিন্তু বিকাশ কর্মকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com