সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ৪টি গাঁজা গাছ সহ আটক ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় রবিবার গভীর রাতে আনুমানিক ২ টা থেকে ৩টার মধ্য বিশেষ অভিযান চালিয়ে ৪টি অবৈধ গাঁজা গাছ সহ অন্তর মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৫ই এপ্রিল) রাতে এক ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্তর মিয়া ধর্মপাশা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তর মিয়ার বসতবাড়ির আঙিনা থেকে অবৈধ ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ওজন অন্তত ১কেজি ৮০০গ্রাম।

পরে রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরো জানায় ধৃত অন্তর মিয়া দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও গাঁজা ব্যবসা করে আসছিল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদউল্ল্যা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উদ্ধারকৃত ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com