বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ওমরাহ শেষে একই পরিবারের ১৮ জন সহ ৪২ জন নিহত, শোকে স্তব্ধ তেলেঙ্গানা

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তারা দেশটিতে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জনই রয়েছেন। এদের মধ্যে ৯ শিশু। তিন প্রজন্মের সবাইকে হারিয়ে পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেল। ভারতের তেলেঙ্গানার এ পরিবারটি আগামী শনিবার ফিরে আসার কথা ছিল।

মোহাম্মদ আসিফ নামে তাদের এক আত্মীয় জানিয়েছেন, আমার ভাবি, দুলাভাই, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরাহ করতে গিয়েছিলেন। আট দিন আগে রওনা হয়েছিলেন। ওমরাহ সম্পন্ন হয়েছিল এবং মক্কা থেকে তারা মদিনায় ফেরত আসছিলেন। রাত প্রায় ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে, আর বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল তাদের।

আসিফ আরও বলেন, দুর্ঘটনার আগে পর্যন্ত তারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একটি একান্নবর্তী পরিবারের ১৮ জনই (৯ জন প্রাপ্তবয়স্ক এবং ৯ শিশু) নির্মমভাবে প্রাণ হারায়। এটি আমাদের জন্য ভয়ঙ্কর এক বিপর্যয়। এখানকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

আসিফ জানান, মৃত আত্মীয়দের মধ্যে ছিলেন নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। ডিজেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে বাসটির সংঘর্ষে এতে দ্রুত আগুন ধরে যায়। মুহরাস থেকে মদিনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ নাগরিকের নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার ব্যাপার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com