বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮২ বার

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা-পুত্র মিলে ঝালের ক্ষেতে কাজ করতে যান। হঠাৎ কথাকাটাকাটির একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। পরবর্তীতে এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “কাজ করতে করতে ঝগড়া শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই কোদাল দিয়ে মারলে উনি পড়ে যান। রক্তে ভেসে যায় পুরো জায়গাটা।”

আরেক প্রতিবেশী আলী আজম বলেন, “নিহত শাহাদাত হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আগেও মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।”

ঘটনার বিষয়ে বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে এ ঘটনার পর শঙ্করপুর গ্রামে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের এমন ট্র্যাজিক পরিণতিতে হতবাক এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com