মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

টেকনাফে আড়াই লক্ষ টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১১ বার

টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট, ১টি মোটরসাইকেল উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

আটক দুই যুবক হলেন বিল্লাল হোসেন (৩৭) ও মো রাশেদ (৩৯)। সোমবার ২ জুন রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ৩ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে তাঁর নেতৃত্বে টেকনাফ মডেল থানার এসআই মো. বেলাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোবাইল-৭ ডিউটি করাকালীন গোপন সংবাদ টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত মহেশখালীয়াপাড়া টেকনাফ টু কক্সবাজার সড়কের উপর অবৈধ জাল টাকা নিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিল্লাল হোসেন (৩৭) ও মো. রাশেদকে (৩৯) আটক করা হয়।

তাদের নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার বাংলাদেশী টাকার জাল নোট উদ্ধার এবং তাদের ব্যবহৃত ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com