বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৬ বার

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মপুকুর ডিগ্রী কলেজ পড়ুয়া সাইদুর রহমান (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা টু – ভবনগর ব্রীজ সংলগ্ন এলাকায়।

নিহত সাইদুর রহমান উপজেলার শ্যামকুড় পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও পদ্মপুকুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, নিহত সাইদুর আমার আপন ফুফাত ভাই। সকালে মহেশপুর সোনালী ব্যাংকে টাকা উঠানোর জন্য মোটরসাইকেল যোগে রওনা হয়।

সরিষাঘাটা টু ভবনগর ব্রীজ সংলগ্ন এলাকায় গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com