শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ভারতীয় নাগরিকের পুশ ইনের চেষ্টা বিজিবির বাধা, বিএসএফের ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৪ বার

কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিক কে পুশ ইন করেছে  বিএসএফ সদস্যরা। আজ মঙ্গলবার ২৭ মে ভোর রাতে বড়াইবাড়ী সীমান্ত পিলার ১০৬৭ দিয়ে তাদের পুশ ইন করেন।

জানা গেছে,  সীমান্ত গেট খুলে বিজিবির চোখ ফাকি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পুশ ইন এর চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। এসময় টহলরত বিজিবি সদস্যরা বাধা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় মুসলমান নাগরিকদের বিভিন্ন স্থান থেকে গভীর রাতে বাড়ি থেকে অকারনে তুলে নিয়ে আসেন।

তারা বিএসএফ সদস্যদের বাধা দিলে তাদের নানা ভাবে নির্যাতন ও হত্যার হুমকি দেন। ভারতীয় নাগরিক বক্তব্যে বলেন, তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তাদের হঠাৎ বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। এর মধ্যে একজন ভারতীয়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।

সকালের দিকে ভারতীয় নাগরিক তারা সীমান্তে যেতে চাইলে ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টি করে বিএসএফ সদস্যরা। এনিয়ে সীমন্তে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে। অপর দিকে ভাতরে বিএসএফরাও রয়েছে শক্ত  অবস্থানে। তাদের সবার কাছে ভারতীয় নাগরিক কার্ড ছিলো যা বিএসএফ নিয়ে নেন।

অপর দিকে ভারতীয় নাগরিকরা বলেন, তাদের গত ২৩ মে গভীর রাতে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন ভারতের পুলিশ।  ৩২ জন এক সাথে ছিলো তার মধ্যে ১৪ জনকে মঙ্গলবার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন করেন। পুরুষ ৯ জন, নারী ৫ জন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পতাকা বৈঠকের চেষ্টা চলছে। তারা সবাই ভারতীয় নাগরিক বলে স্বীকারোক্তি দিয়েছে। ফেরত নিতে রাজি হচ্ছে না। ক্রমেই উত্তেজনা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com