মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনে বরগুনা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে: পীর সাহেব, কেওরাবুনিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার

ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনে বরগুনা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ (পীর সাহেব, কেওরাবুনিয়া)।

তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসের কারণে এই অঞ্চলে একের পর এক অপরাধ সংঘটিত হয়েছে, যার অন্যতম উদাহরণ রিফাত শরীফ হত্যাকাণ্ড।”

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টাযর দিকে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরচন্না ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব কেওরাবুনিয়া আরও বলেন, “বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ড এবং নয়ন বন্ডকে ক্রসফায়ারে হত্যা—সবই মাদক ব্যবসার নেপথ্যে সংঘটিত হয়েছে। সাবেক সংসদ সদস্যের পুত্রের যোগসাজশ ছিল এসব অপরাধে, যা জনগণের কাছে স্পষ্ট।”

তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনায় শক্তিশালী অবস্থান ছিল এবং আছে। ১৯৯১, ১৯৯৬, ও ২০০৮ সালের নির্বাচনে আমাদের প্রার্থীরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তখনকার প্রার্থী মরহুম মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব কেওরাবুনিয়া) কে পরাজিত করা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বরগুনা সদর আসন পুনরুদ্ধার করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ে তোলা।”

পীর সাহেব কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বরগুনাকে মাদকমুক্ত করতে হবে, সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে হবে এবং শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে পারব।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ২ নং গৌরচন্না ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি সাংবাদিক গোলাম হায়দার স্বপন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি গোলাম হায়দার মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলনের বরগুনা জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব ভাওয়ালকার), মাওলানা আবু সালেহ, মাওলানা মিজানুর রহমান কাসেমী, মাওলানা আব্দুর শাকুর সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com