বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকায় শিল্প উপদেষ্টা তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স H.E. Debra Boyce সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ ও শিল্প-বান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। ফলে, বাংলাদেশে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এবং কানাডার মধ্যে ১২ জুলাই ১৯৯০ সালে বিনিয়োগ বীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বাংলাদেশ এবং কানাডার মধ্যে ‘Agreement Between Bangladesh and Canada for The Promotion and protection of Investments’ শীর্ষক খসড়া চুক্তিটি যৌথ কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাক্ষরের আহ্বান জানান।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কানাডাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুন: প্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীগণ বাংলাদেশে বৃহৎ বিনিয়োগে আগ্রহী। এজন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য বাংলাদেশ ও কানাডার সমন্বয়ে যৌথদল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সলিম উল্লাহ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com