শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে হামলায় আহত-৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার
টঙ্গীতে হামলার দৃশ্য

পিরোজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে ৫ জন আহত হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা শুরু হলে জেলার দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে।

এতে ৫ জন ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রেদওয়ান আহম্মেদ (২২) ইমরান (২৩) স্বাধীন (২০) সহ মোট ৫ জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী আসমা আরা মিতু জানান, গত ০৫ আগষ্ট আমাদের আন্দোলন এর পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে।

সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাত রোশনী বলেন, এত নেতাকর্মী আগে ছিলোনা । আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বায়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com