মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক প্রত্যাহার করলেন শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার
পরিবহন শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক প্রত্যাহার করেছে শ্রমিকরা।
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন এর নেতৃত্বে মালিক শ্রমিক ঐক্য পরিষদ, সেনাবাহিনী, পুলিশ সুপার, জেলা প্রশাসক, ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কসহ আরো অনেকের উপস্থিতিতে কুষ্টিয়া জেলাতে বাস ও সিএনজির মধ্যে অচল অবস্থার নিরসন হয়েছে।
আজ থেকে সকল রুটের গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করবে।
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আখতার, পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম, অর্থ সম্পাদক এসএম রেজাউল করিম, শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব উল হক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মিনিবাস মালিক  সমিতির কার্যকরী সভাপতি নওশের আলী, কুষ্টিয়া জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক হাজী রবিউল আওয়াল প্রমূখ।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন দখল, লুটপাট, ভাংচুর ও সহিংসতা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার অনুরোধ জানান।
অপরাধী যদি তিনিও হন তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করলেও তার কোন আপত্তি থাকবে না। তিনি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com