মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আহত শিক্ষার্থীদের ভাড়া ফ্রী করলো বরিশালের বাস মালিকেরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার

স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রী করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়া সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার (১লা সেপ্টেম্বর) বেলা ১২ টায় রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার। এসময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ১১ টায় টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেখা যায়।

মিছিল শেষে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার বলেন, গত ১৫ টি বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।

তিনি আরো বলেন, আগে আমরা যে টাকা আওয়ামীলীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মানে ব্যয় করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলন যেসকল ছাত্র ভাইয়েরা আহত হয়েছে তাদেরকে আজীবন আমাদের বাসগুলোতে ফ্রী সার্ভিস দিতে চাই। আশাকরি ছাত্র ভাইয়েরা আমাদেরকে সেই সুযোগটি করে দেবে।

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবো।

তারা আমাদেরকে তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আমাদের রুটগুলোতে সকল শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের মোট ২২ টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com