মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে ২৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮৮৭ বার
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘন্টায় ৫২৮ জনের নমুনা পরিক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ৬জন এবং উপসর্গ নিয়ে আরও ৪জন মারা গেছেন। মঙ্গলবার শনাক্তের হার ৪৮ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান।

 

যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৯জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৬৫জন। শয্যা খালি না থাকায় অন্তত ৩০ জনকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে। এখন হাসপাতালের মেঝেতেও জায়গা নেই।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ বলেন, যশোরে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। কঠোর লকডাউন ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে করোনা রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।

 

চাপ কমানোর জন্য মঙ্গলবার থেকে বেসরকারি জনতা হাসপাতালে ভারতফেরত রোগীদের রাখা হচ্ছে।

 

 

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে কঠোর বিধি-নিষেধ কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন। তবে এ বিধি-নিষেধ মানছে না সাধারণ মানুষ। বিধিনিষেধ মানাতে আরো কঠোরতা আরোপ করা হবে। সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com