শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

হামের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯০ বার

হাম রোগীদের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি আছে, সেসব হাসপাতালে ঈদের সময় চিকিৎসক ও নার্সরা দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা ও হাম রোগীদের চিকিৎসায় কোনো ডাক্তার-নার্সের ছুটি থাকবে না।

ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেয়ার পরও শতভাগ নিশ্চিতভাবে বলা যায় না যে শিশু হাম থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবে। ভাইরাস পরিস্থিতি ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর অনেক কিছু নির্ভর করে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবে তিনি নিজেকে বিজ্ঞানী না হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারেন না।

ঈদের সময় সতর্কতা নিয়ে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভিড় বা আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ, হাম খুবই সংক্রামক রোগ, যা শ্বাস-প্রশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায়। তিনি আরও সতর্ক করেন, ঈদের সময় বাস-ট্রেন যাত্রা এবং পারিবারিক মেলামেশার কারণে সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com