মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সাঈদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন বিড়ি শ্রমিকরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত লাভলুসহ বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com