শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরগুনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৮৮০ বার

বরগুনা আমতলী উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি জি.এম. মূসা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম. ওসমানী হাসান ও কে.এম. তানজিল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৭জুন) সকাল সাড়ে দশটায় বরগুনা পৌর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমাবেশে আওয়ামীলীগ যুবলীগ ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা নারী পুরুষ সহ প্রায় এক হাজার অধিক লোক অংশগ্রহণ করেন। এসময়ে বক্তারা বলেন – মিথ্যা, ভিওিহীন, ভানোয়াট ও ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহার করতে হবে, যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আরও কঠোর হুশিয়ারি সংকেত দেন।

 

আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগিনা আবুল কালাম আজাদ কে গত (২১মে) কুপিয়ে জখম করার ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। সেই মামলায় আসামি করা হয়েছে, জি. এম. মুসা, জি.এম. ওসমানী হাসান,কে.এম. তানজিল সহ কয়েকজন আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

আমতলী পৌর মেয়র তার রাজনীতির ক্ষোভ মেটাতে এই নেতাকর্মীকে জড়িয়ে আসামি করেছে অথচ তার ভাগিনা আবুল কালাম আজাদ সেইদিন একটি ভিডিও বক্তব্য দিয়েছে। বক্তব্যে বলছে, শ্রমিক নেতা খোকন মৃধা কোপানোর পর তাকে লাথি মেরে দেখেছে সে জীবিত আছে না মারা গিয়েছে। সেই খোকন মৃধা কে এই মামলায় আসামি না করে নির্দোষ লোকদের আসামি করেছে। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি করেছি।

 

এ মানববন্ধনে বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন শাবু, বরগুনা জেলা শ্রমিকলীগের আহব্বায়ক হালিম মোল্লা, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com