মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে ব্যবসায়ী আত্মহত্যা

মোঃ আকবর আলী , ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৮৬২ বার

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও বহমতোল গ্রামের সেদুরাম সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৩) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

 

দাদন ব্যবসায়ী, এনজিও এবং সমবায় সমিতির নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও বহমতোল গ্রামে এ ঘটনা ঘটে। ধনতলা ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চাটার্জী নুপুরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, করোনার কারণে ব্যবসা ভালো না হয় ঋণ মহাজনের চাপে আত্মহত্যা করেছেন।

 

বিকালে বালিয়াডাঙ্গী থানার পুলিশ তার শয়ন ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি ঐ গ্রামের সেদ্দুরাম সিংহের ছেলে। কৃষ্ণ চন্দ্র সিংহের চাচা মিঠুন চন্দ্র জানান, স্থানীয় এনজিও, সমবায় সমিতি ও দাদন ব্যবসায়ীদের নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন কৃষ্ণ চন্দ্র সিংহ।

 

ব্যবসায় মন্দা ও ঘন ঘন লকডাউনের কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমরা মরদেহ সৎকারের অনুমতি নিতে থানায় এসেছি। কৃষ্ণ চন্দ্র সিংহের ছেলে সন্দিপ চন্দ্র সিংহ বলেন, বাবার ব্যবসা ভালই চলছিল। লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও ব্যবসা ভালো হচ্ছিল না।

 

এদিকে স্থানীয় দাদন ব্যবসায়ীদের চাপ সহ্য করতে না পেরে আমাদের অজান্তে গলায় ফাঁস দিয়েছেন। বাবাকে হারিয়ে আমরা নি:শ্ব হয়ে গেলাম। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধানকে একাধিকবার ফোন দিলেও তিনি যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com