বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গাজায় আবারো বিমান হামলা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬২৯ বার

আবারো আগুন জ্বলছে গাজায়। কোন রকম হামলার বিরতির পরে নতুন করে এই অগ্নি তান্ডব বিশ্বকে পুনরায় জাগিয়ে তুলছে। তথ্য বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুন) ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী।

ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে। খবর বিবিসির।

এর আগে টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামাস বা গাজার অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট নয়। তবে হামাসের একজন মুখপাত্র টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং দখলদাররা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা তাদের অধিকার রক্ষা করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com